Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

মুম্বাইয়ে এক বাংলাদেশির অর্ধগলিত লাশ উদ্ধার

মুম্বাইয়ের একটি ফ্ল্যাট থেকে, লিপি সাগর শেখ ওরফে রিনা শেখ নামে এক বাংলাদেশি নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গত বৃহস্পতিবার নাভি মুম্বাই থেকে তার মরদেহটি উদ্ধার করা হলেও, প্রায় তিন সপ্তাহ আগে তাকে হত্যা করা হয়েছে বলে ধারনা করা হচ্ছে। হত্যায় জড়িত অভিযোগে, এক বাংলাদেশি যুবককে গ্রেফতার করা হয়েছে। দীর্ঘদিন যাবত ঐ যুবক রিনার সাথে বসবাস করছিলেন।

এর আগে রিনার সাথে অন্য দুই বাংলাদেশি নারী একই বাসায় থাকতেন। কিন্তু করোনাকালীন সময়ে তারা কর্মহীন হয়ে বাংলাদেশে চলে এলে, রিনা সেই যুবকের সাথে ওই ফ্ল্যাটে থাকছিলেন বলে জানা গেছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button