বিশ্ববাংলা
ইতালিতে কঠিন সময় পার করছেন প্রবাসীরা

ইউরোপের অন্যতম পর্যটননির্ভর দেশ ইতালি। বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে বিপর্যস্ত ইতালি প্রবাসী বাংলাদেশিরা এখন কঠিন সময় পার করছেন। ইতোমধ্যে অনেকে কাজ হারিয়ে বেকার হয়ে পড়েছেন। বর্তমানে অনেক রেস্টুরেন্ট বন্ধ থাকায় আর্থিক সমস্যায় পড়েছেন খাত সংশ্লিষ্টরা।
তবে যেসব প্রবাসীর বৈধ রেসিডেন্ট আছে তাদের কাউন্সিল থেকে সরকারিভাবে সাহায্য করা হচ্ছে। দেশটিতে প্রায় ৩০ শতাংশ মানুষ কাজ হারালেও সরকারিভাবে সহায়তা করা হচ্ছে তাদের।
প্রবাসীরা যাতে তাদের উপার্জিত অর্থ সহজে নিজে দেশে বিনিয়োগ করতে পারেন, এ জন্য বিনিয়োগবান্ধব নীতি গ্রহণ করার দাবি জানিয়েছেন তারা। বিনিয়োগের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে সরকারের সহযোগিতা প্রত্যাশা করছেন ব্যবসায়ীরা।
খুব তাড়াতাড়ি বিশ্ব করোনামুক্ত হয়ে আবার আগের অবস্থায় ফিরে যাবে, বিজয়ের মাসে এমনটাই প্রত্যাশা প্রবাসীদের।
নাজিয়া আফরিন, বাংলা টিভি



