Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

নিউইয়র্কে করোনায় বাংলাদেশি চিকিৎসকের মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে করোনায় আক্রান্ত হয়ে তৌফিকুল ইসলাম ভূঁইয়া ধিলন নামে এক বাংলাদেশি চিকিৎসক মারা গেছেন।

স্থানীয় সময় রোববার নিউ ইয়র্কের একটি হাসপাতালে, প্রায় দুই সপ্তাহ যাবত হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মারা যান তিনি। ডা. তৌফিকুল ইসলাম লং আইল্যান্ডের নর্থ শো’র ইউনিভার্সিটি হাসপাতালের প্যাথলজিক্যাল বিভাগের ভাইস চেয়ারপারসন ছিলেন।

এছাড়া বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকার-বিএমএনএ সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। তার মৃত্যুর খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে প্রবাসীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

সংশ্লিষ্ট খবর

Back to top button