Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

কুয়েতে করোনায় আরেক বাংলাদেশির মৃত্যু

কুয়েতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মোহাম্মদ শাহজাহান নামে এক প্রবাসী বাংলাদেশি মারা গেছেন। শাহজাহানের দেশের বাড়ি বাংলাদেশের চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলায়।

মৃতের ছোট ভাই মোহাম্মদ শাহেদ জানান, শাহজাহানের ট্রাভেল এজেন্সীর ব্যাবসা ছিলো। গত শুক্রবার তিনি সুস্থ শরীরে প্রতিদিনের মতই নিজের কার্যালয়ে কাজ করতে গিয়েছিলেন। হঠাৎ গুরুতর অসুস্থবোধ করলে তাকে সবাই মিলে স্থানীয় মোবারক আল কাবির হাসপাতালে নিয়ে ভর্তি করে।

সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যূর পর তার মরদেহে কোভিডের উপস্থিতি শনাক্ত হয়।  করোনাকালে তিনি নিজের ট্রাভেল এজেন্সীর মাধ্যমে দেশে আটকে পড়া প্রবাসীদের কুয়েতে ফিরিয়ে নেয়ার কাজ করতেন। তার মৃত্যূতে প্রবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে, করোনা ভাইরাসে মৃতদের লাশ দেশে পাঠানোর ব্যাপারে বিধিনিষেধ জারী থাকায়, তার লাশটি কুয়েতের সোলবিয়া কবরস্থানে দাফন করা হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button