Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

কুয়েত-ঢাকা ফ্লাইট বন্ধ থাকায় দুর্ভোগে প্রবাসীরা

কুয়েতের সঙ্গে সরাসরি বিমান চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন, প্রবাসী বাংলাদেশিরা। বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে চাকরি হারিয়ে অনেক প্রবাসীরা মানবেতর জীবনযাপন করছেন দেশটিতে।

ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানপাট খোলা থাকলেও বেচাকেনা না থাকায়, লোকসান গুনতে হচ্ছে প্রবাসী ব্যবসায়ীদের। এমন পরিস্থিতিতে বাংলাদেশে ফিরতে চাইলেও কুয়েতের সাথে সরাসরি বিমান চলাচল বন্ধ থাকায়, ফিরতে পারছেন না তারা।

অন্যদিকে, অনেকে আবার বাংলাদেশে ছুটি কাটাতে এসে আটকা পড়েছেন। সঠিক সময়ে কর্মস্থলে ফিরতে না পারায় চাকরি হারিয়েছেন তারা। এমন পরিস্থিতিতে দুই দেশের মধ্যে সমঝোতার মাধ্যমে, আবারও বিমান চলাচল শুরুর প্রত্যাশা ভুক্তভোগী প্রবাসীদের।

সংশ্লিষ্ট খবর

Back to top button