Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

নাসার আবহাওয়া বিজ্ঞানী হলেন শাবি শিক্ষার্থী

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশনে (নাসা) আবহাওয়া বিজ্ঞানী হিসেবে কাজ করার সুযোগ পেলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) সাবেক শিক্ষার্থী ফাহাদ আল আবদুল্লাহ। তিনি বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের ২০০৯-১০ সেশনের শিক্ষার্থী ছিলেন।

ফাহাদ জানান, প্রথমে নাসা গড্ডার্ড স্পেস ফ্লাইট সেন্টারে গবেষক হিসেবে কাজ শুরু করবেন তিনি। তার কর্মক্ষেত্র প্রথমে নাসার গ্লোবাল মডেল এবং স্যাটেলাইট ডেটা আত্তীকরণ অফিসে থাকবে। তার প্রাথমিক প্রকল্পটি ইউএমডি এবং নাসা জেপিএলের সহযোগিতায় হবে।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ বিজ্ঞানে অনার্স-মাস্টার্স করার পর ফাহাদ পিএইচডি ডিগ্রি অর্জন করেন যুক্তরাষ্ট্রের জর্জ ম্যাশন বিশ্ববিদ্যালয় থেকে। এরপর তিনি নাসাতে যোগ দিলেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button