Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

ভারতের সমুদ্রসীমা থেকে ১৯ বাংলাদেশিকে উদ্ধার

ভারতের সমুদ্রসীমায় ১৯ বাংলাদেশিকে বোটসহ উদ্ধার করেছে দেশটির কোষ্টগার্ড।

জানা যায়, গত মঙ্গলবার ‘রানা’ নামের ঐ ইঞ্জিনচালিত বোটটি ভারতের এক্সক্লুসিভ ইকোনোমিক জোন সমুদ্রসীমায় প্রবেশ করে। গত ১৫ নভেম্বর কক্সবাজার সমুদ্র সৈকত থেকে যাত্রা করা বোটটি, বাংলাদেশ সমুদ্রসীমায় মাছ ধরা অবস্থায়, বোটটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে এটি অচল হয়ে পড়ে।

এরপর এটি ভাসতে ভাসতে ভারতের সীমায় প্রবেশ করে। বোটে পর্যাপ্ত খাবার মজুদ না থাকায়, জেলেরা বেশ কয়েকদিন ধরে না খেয়ে থাকায় অসুস্থ হয়ে পড়েছিলেন। ভারতের কোষ্টগার্ড তাদের উদ্ধারের পর, প্রাথমিক চিকিৎসা ও খাদ্য সরবরাহ করেছে।

পরে বাংলাদেশের কোষ্টগার্ডের সাথে যোগাযোগ করা হলে, তাদেরকে আন্তর্জাতিক মেরিটাইম বাউন্ডারী লাইনের কাছে ফেরত দিতে বলা হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button