Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

আমিরাতগামী পর্যটকদের ইমিগ্রেশনে হয়রানি অব্যাহত

সংযুক্ত আরব আমিরাতগামী পর্যটন ভিসাধারীদের, বাংলাদেশ ইমিগ্রেশনে হয়রানি এখনও অব্যাহত রয়েছে বলে অভিযোগ উঠেছে।

হয়রানি বন্ধের দাবিতে আমিরাতে বাংলাদেশ মিশনগুলোতে প্রবাসীদের বিভিন্ন সংগঠন, এরই মধ্যে বেশ কিছু অভিযোগ দিয়েছে। প্রবাসীরা বাংলাদেশের ইমিগ্রেশনে হয়রানি বন্ধের জোরাল আবেদন জানিয়ে আসছেন। এরই মধ্যে তারা বাংলাদেশ দূতাবাস এবং কনস্যুলেটসহ প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি জমা দিয়ে বিষয়টির দ্রুত সমাধান চেয়েছেন।

কিন্তু, পরিস্থিতির তেমন কোন পরিবর্তন না হওয়ায়, হতাশ প্রবাসী বাংলাদেশিরা। হয়রানি বন্ধে প্রবাসীদের জোরালো দাবির প্রেক্ষিতে ঢাকা ইমিগ্রেশনে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও, চট্টগ্রাম ইমিগ্রেশনে এখনও হয়রানি অব্যাহত বলে জানিয়েছেন, ভুক্তভোগীরা।

তাদের অভিযোগ, ইমিগ্রেশন পুলিশকে ঘুষ না দিলে, নানা অজুহাতে পাসপোর্টে সিল মেরে কালো তালিকাভুক্ত করে, ফেরত পাঠিয়ে দেয়া হচ্ছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button