Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

ফোর্বসের তালিকায় আবারো শেখ হাসিনা

ফোর্বস ম্যাগাজিনে, বিশ্বের প্রভাবশালী ১০০ নারীর তালিকায় আবারো এসেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম। এবার ৩৯তম অবস্থানে রয়েছেন শেখ হাসিনা। যুক্তরাষ্ট্রের অর্থ-বাণিজ্য বিষয়ক সাময়িকী ফোর্বস এ তালিকা প্রকাশ করেছে।

টানা তিন মেয়াদে রাষ্ট্রক্ষমতায় থাকা শেখ হাসিনা দেশের খাদ্য নিরাপত্তা এবং জনগণের শিক্ষা ও স্বাস্থ্যসেবা প্রাপ্তিতে গুরুত্ব দেয়ায়, ফোর্বস তালিকায় নাম এসেছে বলেও জানানো হয়।

এ তালিকায় রয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল, ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধান ক্রিস্টিন লগার্ড এবং যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান কমলা হ্যারিসের মতো বিশ্ব নেতারা।

সংশ্লিষ্ট খবর

Back to top button