Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

ভিয়েতনামের আন্তর্জাতিক মেলায় বাংলাদেশের অংশগ্রহণ

ভিয়েতনামে আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণ করেছে, বাংলাদেশ দূতাবাস হ্যানয়।

গত রোববার অনুষ্ঠিত ভিয়েতনাম পররাষ্ট্র মন্ত্রণালয়ের সার্ভিস ডিপার্টমেন্ট অব ডিপ্লোমেটিক ক্রপস আয়োজিত আন্তর্জাতিক ফুড ফ্যাস্টিভ্যাল চ্যারিটি মেলায়, বাংলাদেশ দূতাবাস দেশে উৎপাদিত পণ্যসামগ্রী প্রদর্শন এবং বাংলাদেশি ঐতিহ্যবাহী খাবারসহ অংশগ্রহণ করে।

মেলায় বাংলাদেশি বিভিন্ন পণ্যসামগ্রী যেমন- তৈরি পোশাক, ফাইন সিরামিক, পাটের ব্যাগ, বাংলাদেশি চা, লেদার ব্যাগ, হাতের তৈরি বাংলাদেশি ঐতিহ্যবাহী নকশিকাঁথা, বাংলাদেশি সুগন্ধি চাল প্রদর্শন এবং মুখরোচক খাবার দিয়ে স্টলটি সাজানো হয়।

বিক্রির অর্থ দাতব্যমূলক কাজের জন্য দেয়া হয়।  মেলায় ভিয়েতনামে বসবাসরত প্রবাসী বাংলাদেশিসহ, স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধি, দূতাবাসে কর্মরত কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ নেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button