Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

মোজাম্বিকে ডাকাতের হামলায় বাংলাদেশির মৃত্যু

পূর্ব আফ্রিকার মোজাম্বিকে ডাকাতের হামলায় মো. ফরিদুল আলম নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে।

জানা গেছে, গত ২৬ নভেম্বর ডাকাতদল বাসায় ঢুকে ফরিদুল আলমের মাথায় আঘাত করে, টাকা-পয়সা ও দামি জিনিসপত্র লুট করে নিয়ে চলে যায়। পরে তাকে আহতাবস্থায় দেশটির জাম্বেজিয়া প্রদেশের মুলুমভু ডিস্ট্রিক হসপিটালে ভর্তি করানোর পর, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে জাম্বেজিয়া প্রাদেশিক হাসপাতালে পাঠানো হয়।

সেখানে তার অবস্থার অবনতি হলে, আইসিইউতে নেয়ার পর মারা যান তিনি। ফরিদের দেশের বাড়ি চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নে। গত ৭ বছর আগে জীবিকার তাগিদে মোজাম্বিকে যান ফরিদ।

সেখানে নিজস্ব ব্যবসা বাণিজ্য পরিচালনা করছিলেন তিনি। তার মৃত্যুতে প্রবাসী বাংলাদেশিদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।

সংশ্লিষ্ট খবর

Back to top button