Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

দুবাই ফেস্টিভ্যালে বাংলাদেশি প্যাভিলিয়ন না থাকায় প্রবাসীরা হতাশ

দুবাইয়ে চলমান আন্তর্জাতিক বাণিজ্যমেলা ‘দুবাই ফেস্টিভ্যাল’ এ বাংলাদেশি প্যাভিলিয়ন না থাকায় হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশী ব্যাবসায়ীরা।

ব্যাবসায়ীরা জানান, গত ১৫ অক্টোবর শুরু হওয়া এই মেলায় বিশ্বের বিভিন্ন দেশ অংশগ্রহণ করলেও বাংলাদেশ অংশ নেয়নি। তাই বাংলাদেশের কোনো প্যাভিলিয়ন নেই। এমতাবস্থায় প্রবাসী বাংলাদেশি ব্যাবসায়ীরা ভারতের প্যাভিলিয়নে দোকান নিয়েছেন। এতে তারা সুযোগ সুবিধা কম পাচ্ছেন, তাছাড়া  অন্য দেশের প্যাভিলিয়নে অংশ নেয়ার প্রক্রিয়ায় ঝামেলাও অনেক বেশী।

প্রবাসীরা জানান, প্রায় ২ দশক ধরে নিয়মিত আয়োজিত হয়ে  আসা এ মেলায় গত বছরও বাংলাদেশের কোনো প্যাভিলিয়ন ছিলো না। এ ব্যাপারে প্রবাসীরা ক্ষোভ প্রকাশ করেছেন।

উল্লেখ্য, দুবাই ফেস্ট আগামী ২০২১ সালের  ১৫ মার্চ পর্যন্ত চলবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button