বিশ্ববাংলা
পোল্যান্ডের বাংলাদেশ দূতাবাসে সাময়িকভাবে প্রবেশ নিষিদ্ধ

পোল্যান্ডের রাজধানী ওয়ারশোতে অবস্থিত, বাংলাদেশ দূতাবাসে প্রবাসীদের প্রবেশ সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে।
শুক্রবার দূতাবাস তাদের ফেসবুক পেজের মাধ্যমে জানায়, করোনা ভাইরাসের সংক্রমণ ব্যাপকহারে বেড়ে যাওয়ায় পোল্যাণ্ড সরকার বেশকিছু সতর্কতামূলক বিধিনিষেধ জারি করেছে। একসাথে ৫ জনের বেশী মানুষ কোথাও একসাথে না থাকা, কথা বলার সময় ২ ব্যাক্তির মধ্যে কমপক্ষে দেড় মিটার দূরত্ব বজায় রাখা ইত্যাদি।
এমতাবস্থায় দূতাবাসের কর্মকর্তা কর্মচারী এবং প্রবাসীদের রক্ষা করতে, আপাতত দূতাবাসে জনসাধারণের প্রবেশ নিষেধ করা হয়েছে। কেউ যদি ভুলবশতঃ দূতাবাসে উপস্থিত হন, তবে তাদের কাগজপত্রের গায়ে মোবাইল নম্বর লিখে, দূতাবাসের পোষ্টবক্সে ফেলতে বলা হয়েছে।
দূতাবাস যথাসম্ভব দ্রুত সময়ের মধ্যে, প্রবাসীদের সাথে যোগাযোগ করবে। এছাড়া, অনলাইনে কন্যুলার সেবা দেয়া অব্যাহত থাকবে।



