Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

মালয়েশিয়ায় প্রতারণার অভিযোগে বাংলাদেশি দম্পতি গ্রেফতার

মালয়েশিয়ায় কয়েক হাজার শ্রমিককে ভুয়া ভিসা করিয়ে কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগে সস্ত্রীক গ্রেফতার হয়েছেন শহীদুল ইসলাম বাবুল নামের এক প্রবাসী বাংলাদেশি। গত বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সকালে কুয়ালালামপুরের নিজ বাসা থেকে তাদের আটক করে।

জানা যায়, প্রতিটি ভিসার জন্য ১ লাখ ৬০ হাজার থেকে ২ লাখ টাকা পর্যন্ত নিয়েছেন বাবুল। ভিসা করার পর নিয়েছেন আরও দেড় হাজার রিঙ্গিত বা ৩০ হাজার টাকা।

অভিযোগ রয়েছে, মালয়েশিয়ার কয়েকজন দুর্নীতিপরায়ণ ইমিগ্রেশন কর্মকর্তার সহযোগিতায় হ্যাকিংয়ের মাধ্যমে রিপ্লেসমেন্ট ভিসা করে দিয়েছেন বাবুল। দেশটির রাজধানী কুয়ালালামপুরে তার কার্যালয়ে ভিসা কার্যক্রম চলেছে গত বছরের শেষ দিক থেকে।

জানা গেছে, কুমিল্লা প্রবাসী শহীদুল ইসলাম বাবুল ও তার স্ত্রী নিলিমা ইসলাম দীর্ঘদিন ধরে শ্রমিকদের সঙ্গে প্রতারণা করে বিশাল অর্থের মালিক হয়েছেন। কুয়ালালামপুরে বিলাসবহুল জীবনযাপনে অভ্যস্ত তারা। সূত্র: বাংলাদেশ প্রতিদিন

সংশ্লিষ্ট খবর

Back to top button