Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

ইয়েমেনে বন্দী ৫ বাংলাদেশিকে ফেরাতে চেষ্টা চালাচ্ছে দূতাবাস

ইয়েমেনে বিদ্রোহীদের হাতে বন্দী ৫ বাংলাদেশি নাবিককে দেশে ফিরিয়ে আনতে সহায়তা করবে কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আশিকুজ্জামান জানান, ইয়েমেন, ভারত ও জর্ডানের দূতাবাসের সাথে, কূটনৈতিক আলোচনার মাধ্যমে নাবিকদের উদ্ধার করা হয়েছে।

তারা বর্তমানে ইন্টারন্যাশনাল মনিটরিং ফান্ড, আইএমএফ এর তত্বাবধানে বহাল তবিয়তে ইয়েমেনের রাজধানী সানায় অবস্থান করছেন। সেখানে তাদের থাকা খাওয়া ইত্যাদির ব্যায়ভার বহন করছে কুয়েত দূতাবাস।

রাষ্ট্রদূত জানান, আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে তাদেরকে দেশে পাঠিয়ে দেয়া হবে। উদ্ধারকৃত নাবিকরা হলেন, চট্টগ্রামের আবু তৈয়ব, রহিম উদ্দিন, মোহাম্মদ আলাউদ্দিন, মোহাম্মদন ইউসুফ এবং মোহাম্মদ আলমগীর।

চলতি বছরের ফেব্রুয়ারীতে ওমান থেকে সৌদি আরব যাওয়ার পথে, ইয়েমেনের হুতি বিদ্রোহীরা তাদেরকে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে বন্দী করেছিলো।

সংশ্লিষ্ট খবর

Back to top button