Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

পোল্যান্ডে বাংলাদেশিদের মধ্যে করোনা সংক্রমণ বেড়েছে

পোল্যান্ডে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে করোনা সংক্রমণ দ্রুত বেড়ে চলেছে। দেশটিতে প্রায় ৪ হাজার বাংলাদেশি বসবাস করেন। এদের অধিকাংশই শিক্ষার্থী। রাজধানী ওয়ারশো, রক্লো, পোজনান ইত্যাদি শহরে সর্বাধিক সংখ্যক বাংলাদেশির বসবাস।

ওয়ার্ল্ড ওমিটার্স জানায়, দেশটিতে প্রতিদিন গড়ে ১৫ হাজারের বেশী মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন এবং ৫ শতাধিক রোগী মারা যাচ্ছেন। শীতকাল আসার সাথে সাথে পোল্যাণ্ডে আঘাত হেনেছে করোনার দ্বিতীয় ঢেউ। আশংকাজনক হারে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা।

পোল্যাণ্ডের আন্তর্জাতিক শিক্ষা বিষয়ক পরামর্শদাতা এডু-এক্সপ্লোরের সিইও প্রকৌশলী আহমেদ রাজ বিন আইয়ূব জানান, সেকেন্ড ওয়েভে বিপুল সংখ্যক বাংলাদেশী আক্রান্ত হয়েছেন। প্রবাসী বাংলাদেশিদের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলায় অবহেলার কারণেই তারা বেশী আক্রান্ত হচ্ছেন বলে জানান তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button