Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

সৌদির জুবাইলে বাংলাদেশিদের কনস্যুলার সেবা

সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে দেশটির জুবাইল অঞ্চলে বসবাসরত প্রবাসীদের এক্সিট ভিসা সংক্রান্ত ভ্রাম্যমাণ কনস্যুলার সেবা দেয়া হবে।

গত রোববার দেশটির রাজধানী রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস তাদের ফেসবুক পেজের মাধ্যমে জানায়, আগামী ৪ ও ৫ ডিসেম্বর যথাক্রমে শুক্র ও শনিবার দূতাবাসের কনস্যুলার টিম দেশটির হামরা ডিস্ট্রিক্ট, দাম্মাম-জুবাইল পুরাতন রোড এলাকার জিসিবি ক্যাম্প-৩ এর পার্শ্ববর্তী ইস্তেরাহা এসনাদ নামক স্থানে এ  সেবা দেবে।

এসময় শুধুমাত্র এক্সিট ভিসার আবেদন প্রস্তত এবং দাখিল করার ব্যাপারে সহায়তা দেয়া হবে। যাদের ইকামার মেয়াদ  শেষ এবং যাদের এখনও ইকামা হয়নি, যাদের হুরুব রয়েছে তারা এবং যাদের কফিল এক্সিট দিলেও নির্ধারিত সময়ে সৌদি ত্যাগ করতে পারেননি, তারা এই সেবা পাবেন।

তবে যাদের নামে থানা কিংবা আদালতে মামলা রয়েছে, যারা ওয়ান্টেড ক্রিমিনাল, তারা এবং যারা কফিলের নামে মামলা করেছেন, তারা এই সেবা নিতে পারবেন না। একইসাথে নারী গৃহকর্মীরাও এই সেবার আওতা বহির্ভূত থাকবেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button