Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

অস্ট্রেলিয়ায় বাংলাদেশি চিকিৎসকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ

অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশি চিকিৎসক ডা. শফিউল মিল্কীর বিরুদ্ধে নারী রোগীদের শ্লীলতাহানির অভিযোগ উঠেছে।অস্ট্রেলিয়ার গিলং ম্যাজিস্ট্রেট কোর্টে তার বিরুদ্ধে ১৫ টি অপরাধের অভিযোগ তোলা হয়েছে। তিনি ২০১২ সাল থেকে শুরু করে ২০১৯ সাল পর্যন্ত এসব অপরাধ করেন।

অভিযোগে বলা হয়, তিনি নারী রোগীদের চিকিৎসা দেয়ার নামে তাদের শরীরের বিভিন্ন স্পর্শকাতর জায়গায় হাত বুলাতেন। তার এমন অশালীন চিকিৎসাপদ্ধতি নিয়ে বেশকিছু রোগী অভিযোগ করলে অস্ট্রেলিয়ার মেডিকেল বোর্ড তার চিকিৎসা সেবাকে সীমিত করে।

তাকে বলা হয়, তিনি শুধু পুরুষ রোগীদের সেবা দিতে পারবেন। কিন্তু অল্পদিন পরেই ভিক্টোরিয়ান সিভিল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল তার উপরে আরোপিত এ নিষেধাজ্ঞা শিথিল করে।

২০১২ সালে অস্ট্রেলিয়ান মেডিকেল কাউন্সিল সার্টিফিকেট পাওয়া ডা. মিল্কী আবারও একই ধরণের কর্মকাণ্ড চালালে, মামলার শুনানী পর্যন্ত অস্থায়ীভাবে তার সার্টিফিকেট  বাতিল করা হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button