বিশ্ববাংলা
হাঙ্গেরীতে স্কলারশিপ আবেদনের মেয়াদ শেষ হতে চলেছে

হাঙ্গেরীতে বাংলাদেশি শিক্ষার্থীদের ‘স্টিপেন্ডিয়াম হাঙ্গেরিকাম’ স্কলারশিপ আবেদনের মেয়াদ শীগগীরই শেষ হতে যাচ্ছে।
জানা যায়, হাঙ্গেরী সরকার ২০১৩ সালে এই বৃত্তি চালু করার পর সর্বশেষ গত বছর পর্যন্ত বাংলাদেশি শিক্ষার্থীরা এই শিক্ষাবৃত্তির আওতায় হাঙ্গেরীতে গিয়ে পড়াশোনার সুযোগ নিয়েছে। ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে প্রায় ৫ হাজার আন্তর্জাতিক শিক্ষার্থী এই বৃত্তি নিয়ে স্নাতক, স্নাতকোত্তর, এবং ডক্টরেট করতে হাঙ্গেরীতে গিয়েছেন।
এই স্কলারশিপের সুবিধা পেতে হলে বাংলাদেশী শিক্ষার্থীদেরকে কমপক্ষে এইচএসসি পাশ হতে হবে এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে নিজেদের কাগজপত্র জমা দিয়ে আবেদন করতে হবে। সেইসাথে ইংরেজী ভাষায় দক্ষতা প্রমাণের জন্য আইএলটিএস পরীক্ষায় ন্যূনতম মান অর্জন করতে হবে।
উল্লেখ্য, আগামী ২০২১ সালের ১৬ জানুয়ারী এই স্কলারশিপ আবেদনের শেষ তারিখ।



