Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

কাতারে ভ্রাম্যমান কনস্যুলার সেবা দেবে বাংলাদেশ দূতাবাস

কাতারে অবস্থিত বাংলাদেশ দূতাবাস প্রবাসীদের জন্য কনস্যুলার সেবাপ্রাপ্তি সহজ করতে আগামী মাসে দেশটির বিভিন্ন স্থানে ভ্রাম্যমান কনস্যুলার সেবা দেবে।

দূতাবাস তাদের ফেসবুক পেজের মাধ্যমে জানায়, আগামী ৪ ডিসেম্বর দেশটির সানাইয়া ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার নিউ আলাতিয়া, ভেনাস হাইপার মার্কেটে সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত সেবা দেয়া হবে।

এরপর আগামী ১১ ডিসেম্বর দেশটির সাহানিয়া রোডে অবস্থিত চ্যালেঞ্জার্স ট্রেডিং অ্যাণ্ড কন্ট্রাকটিং লেবার ক্যাম্পে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সেবা দেয়া হবে, এবং আগামী ২৫ ডিসেম্বর তারিখে কাতারের এশিয়ান সিটি প্লাজা মলের  অন্তর্গত রেড চিলি আনন্দ রেস্টুরেন্টে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রবাসীদের সেবা দেয়া হবে।

সেবাপ্রার্থী প্রবাসীদেরকে প্রয়োজনীয় কাগজপত্র, ছবি এবং টাকা-পয়সা নিয়ে যথাসময়ে উপস্থিত থাকতে বলা হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button