Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

ইয়েমেনে বন্দী ৫ বাংলাদেশি নাবিক

গত রোববার ভারতের জনপ্রিয় গণমাধ্যম নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, চলতি বছর ফেব্রুয়ারী মাসে ইয়েমেনের রাজধানী সানা’র পার্শ্ববর্তী সাগর থেকে ৩ টি জাহাজ আটক করে ২০ জন নাবিককে বন্দী করে বিদ্রোহীরা।

এদের মধ্যে ভারতের ১৩ জন, মিশরের ২ জন, এবং বাংলাদেশের ৫ জন নাবিক রয়েছেন। তারা ওমান থেকে জাহাজ নিয়ে পারস্য উপসাগর হয়ে লোহিত সাগরের মধ্য দিয়ে সৌদি আরবের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে হুতি বিদ্রোহীরা তাদের গতিরোধ করে।

ধারণা  করা হচ্ছে, মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে তাদেরকে অপহরণ করা হয়েছে। কারণ হুতিরা প্রায়ই এভাবে নাবিকদের বন্দী করে মুক্তিপণ আদায় করে থাকে। তারা বর্তমানে গৃহযুদ্ধে লিপ্ত রয়েছে। এছাড়া সৌদি সীমান্তে সৌদি বাহিনীর সাথেও তাদের  যুদ্ধ চলছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button