Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

আটকে পড়া দক্ষিণ কোরিয়া প্রবাসী শিক্ষার্থীদের জন্য সুখবর

দক্ষিণ কোরিয়া প্রবাসী যেসব বাংলাদেশি শিক্ষার্থী করোনায় দেশে আটকে আছেন, তাদের সমস্যার কথা শুনতে চেয়েছে, দেশটির সরকার।

গত শুক্রবার দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অবস্থিত বাংলাদেশ দূতাবাস, তাদের ফেসবুক পেজের মাধ্যমে জানায়, কোভিড-১৯ মহামারীর কারণে, বাংলাদেশে আটকে থাকা যেসব শিক্ষার্থীদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তাদের শিক্ষা প্রতিষ্ঠানে নির্ধারিত সময়ে শিক্ষাবর্ষ সমাপনে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

এবং যাদের শিক্ষাবৃত্তি বন্ধ হয়ে যাওয়া সহ বিভিন্নভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন, তাদের অভিযোগ সম্পর্কে বিস্তারিত লিখে, ইমেইল পাঠাতে বলেছে ঢাকায় অবস্থিত দক্ষিণ কোরিয়া দূতাবাস।

প্রবাসীদের ভোগান্তির কথা লিখে পাঠালে, তা দেশটির সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সামনে উপস্থাপন করবে দূতাবাস।

সংশ্লিষ্ট খবর

Back to top button