Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

এয়ারপোর্টে হয়রানি বন্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

বাংলাদেশে এয়ারপোর্ট কন্ট্রাক্ট বাণিজ্য এবং যাত্রীদের বিভিন্ন ধরনের হয়রানি বন্ধের দাবিতে, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন, আমিরাতের প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। হয়রানী বন্ধ না হলে, বাংলাদেশ ক্ষতির সম্মুখীন হবে বলে মনে করছেন তারা।

বাংলাদেশ এয়ারপোর্টে আমিরাতগামী যাত্রীদের হয়রানি বন্ধের দাবিতে, সংবাদ সম্মেলন করেছেন, সংযুক্ত আরব আমিরাতের দুবাই আল আবির বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ। দেশটির বাংলাদেশ কনস্যুলেটের মাধ্যমে, এক স্মারকলিপিতে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ চেয়েছেন, তারা।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের এয়ারপোর্টগুলোতে, ইমিগ্রেশন কর্মকর্তাদের যাত্রী হয়রানি যে প্রকট আকার ধারণ করেছে, তা স্মারকলিপিতে তুলে ধরেন এসোসিয়েশনের নেতৃবৃন্দ।

দীর্ঘদিন ভিসা বন্ধ এবং করোনা পরবর্তী ক্ষতি কাটিয়ে উঠতে, প্রবাসী বাংলাদেশিরা আমিরাতের বিভিন্ন শহরে ব্যবসায়িক প্রতিষ্ঠান চালুর মাধ্যমে, প্রচুর বিনিয়োগ করেছেন। কিন্তু বাংলাদেশের ইমিগ্রেশনে কিছু অসাধু কর্মকর্তার কারণে, আমিরাত সরকারের দেয়া সকল প্রকার সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, এসব ব্যবসায়ীরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন, সংগঠনের প্রেসিডেন্ট জুলফিকার ওসমান। প্রশ্নোত্তর পর্বে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন, জেনারেল সেক্রেটারি আলহাজ্ব মোহাম্মদ ইয়াকুব সৈনিক। সংগঠনের অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, প্রধান উপদেষ্টা আলহাজ্ব শফিউল আজম চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি হারুনুর রশিদ, সহ-সভাপতি নজরুল ইসলামসহ আরও অনেকে।

শেষে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাইয়ের কনসাল জেনারেল ইকবাল হোসেন খান ও ডেপুটি কনসাল জেনারেল, শাহেদুল ইসলাম এর হাতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি তুলে দেন, ব্যবসায়ী নেতৃবৃন্দ।

ফয়সাল সিদ্দিকী, দুবাই প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button