Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

লিবিয়া প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়ছে

দেশে আটকে পড়া লিবিয়া প্রবাসীদের মেয়াদোত্তীর্ণ ভিসার মেয়াদ, শর্তসাপেক্ষে বাড়িয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে, লিবিয়া সরকার।

গত বুধবার দেশটির রাজধানী ত্রিপোলীতে অবস্থিত, বাংলাদেশ দূতাবাস তাদের ফেসবুক পেজের মাধ্যমে জানায়, গত মার্চ মাস থেকে, লিবিয়ার  বিমানবন্দর বন্ধ থাকায়, যারা বাংলাদেশে আটকে পড়েছিলেন, তাদের মধ্যে যাদের কাগজপত্রের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, তাদের সমস্যা সমাধান করতে, লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত, গত রোববার দেশটির শ্রম মন্ত্রণালয়ের কর্মসংস্থান অধিদপ্তরের মহাপরিচালকের সাথে বৈঠক করেন।

বিস্তারিত শোনার পর মহাপরিচালক জানান, বাংলাদেশে আটকে পড়া প্রবাসীদের নিয়োগকর্তারা যদি কর্মসংস্থান অধিদপ্তরে, তাদের নিজ নিজ কর্মীদের ভিসার মেয়াদ বৃদ্ধির আবেদন করেন, তবে ভিসার মেয়াদ বৃদ্ধি করবে লিবিয়া সরকার।

এমতাবস্থায় আটকে পড়া লিবিয়া প্রবাসীদের, অতিসত্বর নিজ নিজ নিয়োগকর্তার সাথে যোগাযোগ করতে বলেছে দূতাবাস।

সংশ্লিষ্ট খবর

Back to top button