Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

জার্মানিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি ছাত্র নিহত

জার্মানিতে সিফাতুল ইসলাম সিফাত নামে এক বাংলাদেশি ছাত্র সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। সিফাতের বাসা ঢাকার বাসাবোতে।

জানা যায়, উচ্চ শিক্ষার্থে জার্মানীতে যাওয়া সিফাত দেশটির সাক্সেন আনহ্যাল্ট প্রদেশের হালেতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত হন। স্থানীয় পুলিশ জানায়, তিনজন সহকর্মীর সাথে একটি প্রাইভেটকারে করে কর্মস্থল থেকে ফেরার পথে

মালবাহী এক লরির সাথে সিফাতদের গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হলে, ঘটনাস্থলেই তিনি মারা যান। বাকী তিনজনের অবস্থা গুরুতর নয় বলে জানিয়েছে, পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ।

তিনি নবায়নযোগ্য শক্তি বিষয়ে সাক্সেন এ্যানহ্যাল্ট প্রদেশে নর্দহাউজেন ইউনিভার্সিটি অব এপ্লাইড সাইন্স বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছিলেন।  তার মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে তবে দেশে মরদেহ পাঠাতে কমপক্ষে ৩ হাজার ইউরো বা ৩ লক্ষ টাকার প্রয়োজন।

সিফাতের মরদেহ দেশে পাঠাতে সিফাতের বাবা আব্দুল মতিন ও মা নাসিমা আক্তার দূতাবাসসহ সবার সহযোগিতা চেয়েছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button