Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

দেশে ফিরেছেন থাইল্যান্ডে আটকে পড়া ৪৮ বাংলাদেশি

থাইল্যাণ্ডে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সার্বিক তত্বাবধানে, দেশটিতে আটকে পড়া ৪৮ প্রবাসী বাংলাদেশিকে দেশে পাঠানো হয়েছে।

গত বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, থাইল্যাণ্ডের রাজধানী ব্যাংকক থেকে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৪০৮৯ ফ্লাইটে, ৪৮ জন বাংলাদেশী এবং ৪১ জন বিদেশী মিলিয়ে সর্বমোট ৮৯ জন যাত্রীকে, বাংলাদেশে পাঠানো হয়।

দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স, মিসেস শাহনাজ গাজী  জানান, থাইল্যাণ্ড সরকার এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের  সহযোগীতায়, এই বিশেষ ফ্লাইটটি পরিচালনা করা সম্ভব হয়েছে। এতে প্রবাসীরা নিজ নিজ খরচে দেশে ফেরেন।

এ নিয়ে ব্যাংককের বাংলাদেশ দূতাবাস, মোট ৮ টি বিশেষ ফ্লাইট আয়োজন করলো, যাতে দেশে ফিরেছেন ৩৪৯ জন বাংলাদেশী। এছাড়া, কম্বোডিয়া থেকেও ১৩৫ জন বাংলাদেশিকে দেশে ফেরাতে সহায়তা করেছে, ব্যাংকক দূতাবাস।

সংশ্লিষ্ট খবর

Back to top button