Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

বাতিল করা হয়েছে দক্ষিণ কোরিয়ায় প্রবাসীদের সেমিনার

দক্ষিণ কোরিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং দেশটির জল্লাবুকদো প্রদেশের গিমজে, সিটি ফরেন ওয়ার্কার্স সাপোর্ট সেন্টারের যৌথ উদ্যোগে, প্রবাসীদের জন্য যে সেমিনার অনুষ্ঠিত হওয়ার কথা  ছিলো, তা বাতিল করা হয়েছে।

গত শনিবার দূতাবাসের প্রথম সচিব ও দূতালয় প্রধান, সামুয়েল মুর্মু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনা পরিস্থিতির হঠাৎ অবনতি হওয়ায়, সেমিনারটি সাময়িকভাবে বাতিল করা হয়েছে। তবে করোনা নিয়ন্ত্রণে এলে এটি অনুষ্ঠিত হবে। এর আগে গত বুধবার এক বিজ্ঞপ্তিতে এই সেমিনারটি অনুষ্ঠিত হওয়ার কথা জানিয়েছিলো দূতাবাস।

উল্লেখ্য, দেশটির জুংইয়াংরো নামক স্থানে, ইপিএস কর্মীদের জন্য অনুষ্ঠিতব্য এই সেমিনারে, প্রবাসীদের কনস্যুলার সেবা, ‘হ্যাপী রিটার্ন’ কার্যক্রমের ফর্ম পূরণসহ, অন্যান্য সেবা দেয়া হবে।

সেইসাথে দূতাবাসের বাণিজ্য কাউন্সিলরের উদ্যোক্তা বিষয় উপস্থাপনা এবং প্রথম সচিব ও দূতালয় প্রধান সামুয়েল মূর্মুর “দূতাবাস” অ্যাপস বিষয়ে,  উপস্থাপনা থাকবে। সেমিনারটির নতুন তারিখ নির্ধারিত হলে, দূতাবাসের পক্ষ থেকে  জানিয়ে দেয়া হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button