Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

কুয়েতে রোববার থেকে আবারো কনস্যুলার সেবা চালু

কুয়েত বাংলাদেশ দূতাবাসের বেশকিছু কর্মকর্তা করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর, বন্ধ রাখা কনস্যুলার সেবা আগামী রোববার থেকে আবারো চালু করা  হবে।

গত বুধবার কুয়েতের দূতাবাস,  তাদের  ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তির  মাধ্যমে  জানায়, প্রবাসীদের পাসপোর্ট সেবা দেয়ার জন্য  নিয়োজিত ৮ জন কর্মকর্তা-কর্মচারীর  মধ্যে, ৪ জনই করোনা ভাইরাসে আক্রান্ত।

তাই আগামী ২২ নভেম্বর থেকে, বাকী ৪ জন কর্মচারী দিয়ে সীমিতভাবে কনস্যুলার সেবা চালু করা হবে। প্রতিদিন সকাল ৮টা থেকে বেলা ১টা পর্যন্ত, মাত্র ২০০টি পাসপোর্টের আবেদন নেয়া হবে এবং প্রতিদিন দুপুর ২টা থেকে  বেলা  ৪টা পর্যন্ত, পাসপোর্ট ডেলিভারী  দেয়া হবে।

যেহেতু দূতাবাসে এখন জনবল সংকট চলছে, কাজেই যাদের আকামার মেয়াদ  ২ মাসের বেশী আছে, তাদেরকে এখনই দূতাবাসে না যেতে অনুরোধ করা হয়েছে। এছাড়া, যাদের এখনই পাসপোর্ট ডেলিভারী নেয়া জরুরী নয়, তাদেরকেও পরে যেতে বলা হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button