Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

কাতারে সাপ্তাহিক ছুটির দিনেও কনস্যুলার সেবা

কাতারে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে সাপ্তাহিক ছুটির দিনেও প্রবাসীদের কনস্যুলার সেবা দেয়া হয়েছে।

গত বৃহস্পতিবার দেশটির রাজধানী দোহায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, কাতারে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য দূতাবাসের সেবা কার্যক্রমকে সহজলভ্য করার জন্য সাপ্তাহিক ছুটির দিনে আল খোর এলাকায় অবস্থিত তাকছীম রেস্টুরেন্টে সকাল সাড়ে আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত সেবা দেয়া হয়েছে।

এসময় সাধারণ শ্রমিকদের কনস্যুলার সেবার জন্য পাসপোর্ট ফি ১২২ কাতারি রিয়াল এবং ডাক্তার, ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন পেশাজীবীদের জন্য ৪০৪ কাতারি রিয়াল রাখা হয়।

উল্লেখ্য, সম্প্রতি কাতারে নবনিযুক্ত রাষ্ট্রদূত জসীম উদ্দিন যোগদানের পর থেকে প্রবাসীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে দোহায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

সংশ্লিষ্ট খবর

Back to top button