Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

সৌদিতে পর্যটকের পছন্দের তালিকায় শীর্ষে আবহা

সৌদি আরবের আছির প্রদেশের একটি শহর আবহা। দেশটিতে যাওয়া পর্যটকের পছন্দের তালিকায় সবার শীর্ষে এ শহরটি। শহরটিতে অবস্থিত আল সুদাহ নামক পাহাড়টি দেখতে যান স্থানীয় ও বিদেশী পর্যটকরা, যেখানে খুব কাছ থেকে মেঘের দেখা পাওয়া যায়।

আবহার মূল শহর থেকে ৩০ কিলোমিটার দূরে, সমুদ্রপৃষ্ঠ থেকে ৭ হাজার ৫০০ ফিট উপরে অবস্থিত”আল সুদাহ” বা জাবালে সুদাহ। এই পাহাড়ে গিয়ে খুব কাছ থেকে মেঘের স্পর্শ পাওয়া যায়। মেঘ আর প্রকৃতির খেলা দেখতে স্থানীয় ও বিদেশি পর্যটকরা ভিড় জমান সেখানে।

বিশেষ করে সৌদি আরবসহ আরব গালফের দেশগুলোতে যখন শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকে, তখন পর্যটকদের আনাগোনা বেশি দেখা যায়।

করোনার কারণে, পর্যটন ভিসা বন্ধ থাকায় বিদেশিরা না যেতে পারলেও স্থানীয় সৌদি নাগরিক ও দেশটিতে কর্মরত অভিবাসীরা ঘুরতে যান সবুজ জুনিফার গাছে ভরা পাহাড়টিতে। কিছু সময়ের জন্য হলেও, যান্ত্রিক জীবন থেকে বেরিয়ে আসা যায় বলে ছুটি পেলেই সপরিবারে অনেক প্রবাসী ঘুরতে চলে যান আল সুদাহতে।

আল সুদাহ পাহাড়টির উচ্চতা ২ হাজার ৮০০ মিটার। শীত উপভোগ করার জন্য স্থানটি সবার পছন্দের। এরাবিয়ান ভাষায় একে সাইফিয়া বলা হয়।

সাইফুল রাজীব, জেদ্দা প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button