Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

দক্ষিণ আফ্রিকায় ভাড়াটে সন্ত্রাসী দিয়ে দুই বাংলাদেশিকে হত্যা

দক্ষিণ আফ্রিকায় দুই প্রবাসী বাংলাদেশিকে ভাড়াটে সন্ত্রাসী দিয়ে খুন করার অভিযোগ উঠেছে। নিহত দুজনের নাম ইমন আহমেদ ও আবদুর রহমান। তাদের বাড়ি বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার  রুপগঞ্জে।

জানা যায়, বাংলাদেশি দুই গ্রুপের মধ্যে ব্যবসাকে কেন্দ্র করে, দীর্ঘদিন ধরে চলমান শত্রুতার জেরে, গত মঙ্গলবার দেশটির নর্থ ওয়েস্ট প্রদেশের মাফিকিং এলাকায়, ভাড়াটে সন্ত্রাসী দিয়ে গুলি করিয়ে, দুই বাংলাদেশিকে হত্যার অভিযোগ প্রতিপক্ষের বাংলাদেশিদের বিরুদ্ধে।

এ ঘটনায় গুরুতর আহত অন্য বাংলাদেশির নাম রুবেল হোসেন। তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য, ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

মাফিকিং এলাকার প্রবাসীরা জানান, বাংলাদেশি ব্যবসায়ীদের ঐ দুই গ্রুপ দীর্ঘদিন ধরে সংঘর্ষে লিপ্ত ছিলো। এবারে হত্যার মধ্য দিয়ে ক্ষোভের চরম বহিঃপ্রকাশ ঘটলো।

এদিকে, দক্ষিণ আফ্রিকায় এক মাসেরও কম সময়ে ৩ জন বাংলাদেশিকে খুন করা হয়েছে। এসব খুনের সাথে কোনো না কোনোভাবে বাংলাদেশিদের নাম এসেছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button