Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

নিউইয়র্কে বঙ্গবন্ধুর ভাস্কর্য অপসারণ দাবিকারি বক্তাকে গ্রেফতারের আহ্বান

নিউ ইয়র্কে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অপসারণের দাবি তোলার ধৃষ্টতার প্রতিবাদে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় ভাস্কর্য অপসারণ দাবিকারী বক্তা এবং নেতৃত্বকে গ্রেফতারের আহ্বান জানানো হয়। নিউইয়র্কের সচেতন নাগরিক সমাজ আয়োজিত এই পথসভায় সরকারের প্রতি দাবি জানানো হয়, বঙ্গবন্ধুসহ জাতীয় সূর্য সন্তানদের ভাস্কর্য দেশের প্রতিটি জেলোয় উপজেলায় স্থাপন করার জন্য।

প্রতিবাদ সভার সমন্বয়ক নাট্যকার ও সাংবাদিক তোফাজ্জল লিটন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, অ্যাক্টিভিস্ট মুজাহিদ আনসারী, যুক্তরাষ্ট্র মহানগর আওয়ামী লীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমিন বাবু, বাংলাদেশ ক্লাব ইউ এস এর সাধারণ সম্পাদক মাহফুজুল হক হায়দার, গোলাম কিবরিয়া অনু, বিভাস মল্লিক।

প্রতিবাদ ও পথসভায় সংহতি জানান, কমিউনিটি অ্যাক্টিভিস্ট ইয়াসমিন ফাত্তাহ ঝর্ণা, গোলাম হোসেন কুটি, মহানগর আওয়ামী লীগ যুক্তরাষ্ট্রের সহ-সভাপতি এম উদ্দিন আলমগীর, সাংবাদিক আব্দুল হামিদ এবং শাহ জে চৌধুরী, সাদেক শিবলু।

আব্দুল হামিদ, নিউইয়র্ক প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button