Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

দাম্মামে প্রবাসীদের ভ্রাম্যমাণ কনস্যুলার সেবা

সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে দেশটির দাম্মাম এলাকার প্রবাসীদেরকে ভ্রাম্যমাণ কনস্যুলার সেবা দেয়া হবে।

গত সোমবার দূতাবাসের ফেসবুক পেজে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়, আগামী ১৩ এবং ১৪ নভেম্বর রিয়াদ দূতাবাসের একটি প্রতিনিধি দল দাম্মামের ফয়সালিয়া অঞ্চলের ইস্তেরাহা আল আসিমাহ নামক স্থানে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দাম্মাম এবং পার্শ্ববর্তী এলাকার প্রবাসীদেরকে কনস্যুলার সেবা দেবে।

এসময় মেশিন রিডেবল পাসপোর্টের আবেদন গ্রহণ, তৈরী হয়ে থাকা পাসপোর্ট বিতরণ এবং অন্যান্য সেবা দেয়া হবে। এমআরপি তৈরীর জন্য সাধারণ কর্মীদের কাছ থেকে ১২৫ সৌদি রিয়াল এবং পেশাজীবিদের কাছ থেকে ৪১৫ সৌদি রিয়াল নেয়া হবে।

ডাটাবেজে নাম অন্তর্ভূক্তির জন্য ১৭০ রিয়াল নেয়া হবে। সেইসাথে যাদের জন্ম নিবন্ধন করা নেই, তাদের জন্য আরো ৫ রিয়াল বেশী রাখা হবে। এছাড়া কনস্যুলার টিমের সাথে সোনালী ব্যাংকের কর্মকর্তা উপস্থিত থেকে প্রবাসীদেরকে বিভিন্ন ব্যাংকিং সেবা দেবেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button