Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

ভারতে প্রবেশের সময় ১৩ বাংলাদেশি আটক

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় দেশটির সীমান্তরক্ষীদের হাতে আটক হয়েছেন ১৩ জন বাংলাদেশি।

ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স ‘বিএসএফ’ জানায়, গত রোববার পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগণা সীমান্তের ৩ টি ভিন্ন ভিন্ন স্থান থেকে এসব বাংলাদেশীকে গ্রেফতার করা হয়।

দেশটির বিথারী বর্ডার আউটপোষ্ট এলাকা থেকে ৫ জনকে আটক করা হয়, হাকিমপুর বর্ডার আউটপোষ্ট থেকে ৬ জন এবং তারালি বর্ডার  আউটপোষ্ট থেকে গ্রেফতার করা হয় ২ জন বাংলাদেশিকে।

উল্লেখ্য, সম্প্রতি বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করা বেশকিছু বাংলাদেশিকে, তাদের সাজাভোগ শেষে বাংলাদেশের সীমান্তরক্ষীদের  কাছে ফিরিয়ে দিয়েছে ভারত।

গত সোমবার আসামের সুতারকান্দি সীমান্তে ৪২ জনকে এবং গত ৩ নভেম্বর মথুরা থেকে  গ্রেফতার হওয়া ১৯ জন বাংলাদেশিকে ফিরিয়ে দিয়েছে ভারত।

সংশ্লিষ্ট খবর

Back to top button