বিশ্ববাংলা
ভিয়েনায় করোনা আক্রান্ত হয়ে বাংলাদেশির মৃত্যু

অস্ট্রিয়ার ভিয়েনায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ কে এম শওকত আলী নামে এক প্রবাসী বাংলাদেশি মারা গেছেন।
ভিয়েনার স্থানীয় একটি হাসপাতালে গত শুক্রবার মারা যান তিনি। কিছুদিন আগে সর্দি, জ্বর ও শ্বাসকষ্ট শুরু হলে, তাকে ভিলহেলমিনেন হাসপাতালের আইসিইউতে নেয়া হয়। প্রায় এক সপ্তাহ সেখানে চিকিৎসাধীন থাকার পর, শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়।
পরে আবারও অবস্থার অবনতি হলে, শুক্রবার মারা যান তিনি। তার বাড়ি বাংলাদেশের কিশোরগঞ্জে। তিনি অস্ট্রিয়া আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। শওকত আলী স্ব-পরিবারে স্থায়ীভাবে অস্ট্রিয়াতে থাকতেন।



