অক্টোবরে দক্ষিণ আফ্রিকায় তিন বাংলাদেশি নিহত

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিদের ধারাবাহিক অপমৃত্যুর ঘটনা ঘটেই চলেছে। চলতি বছরের অক্টোবর মাসেও অপমৃত্যুর শিকার হয়েছেন তিন বাংলাদেশি। গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন আরো এক বাংলদেশি।
এদের মধ্যে ডাকাতের গুলিতে একজন, ঘুমন্ত অবস্থায় কর্মচারি কুপিয়ে হত্যা করে একজনকে। এছাড়াও দেশটির পর্যটন শহর কেপটাউনে পূর্ব শত্রুতার জের ধরে সংঘবদ্ধ বাংলাদেশিরা একজন বাংলাদেশিকে মেরে সি পয়েন্টে বালিচাপা দিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে।
গত ১ অক্টোবর প্রিটোরিয়ার নিকটবর্তী থ্যাম্বিসা লোকেশনে রাত তিনটার সময় বাংলাদেশি ব্যবসায়ীর গনি মিয়ার প্রতিষ্ঠানে সশস্ত্র কৃষাঙ্গ ডাকাত দল দোকানের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করতে চাইলে দোকান মালিক গনি মিয়াসহ তার কর্মচারীরা বাঁধা দিলে এতে ক্ষিপ্ত হয়ে ডাকত দল গনি মিয়াকে লক্ষ্য কয়েক রাউন্ড গুলি করলে গনি মিয়া ঘটনাস্থলেই নিহত হয়। নিহত গনি মিয়ার দেশের বাড়ি কুমিল্লা জেলার তিতাস উপজেলার জগৎ পুর গ্রামে বলে জানাগেছে।
২০ অক্টোবর কেপটাউন শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে সি পয়েন্ট বালি চাপা দেওয়া আবস্থয় আল আমিনের লাশ উদ্ধার করে পুলিশ।
মরদেহ উদ্ধারের আগ পর্যন্ত আল আমিন নিখোঁজ ছিলেন। বাংলাদেশিরা ধারণা করছে, ব্যবসায়িক শত্রুতার জের ধরে আল আমিনকে খুন করে লাশ গুম করতে চেয়ে ছিল তাঁর আগের পার্টনার সুজন। লাশটি উদ্ধার করে পুলিশ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
মরদেহ দেখে পুলিশ প্রাথমিক ধারণা করছে, খুন করে মরদেহটি মাটিচাপা দেওয়া হয়েছিল। চাঞ্চল্যকর এই হত্যাকান্ডে ২৮ অক্টোবর ৬ বাংলাদেশিকে অভিযুক্ত করে মামলা দায়ের করেছে নিহতের বড় ছেলে রাসেল। মৃত আল আমিনের দেশের বাড়ি ঢাকার কেরানীগঞ্জ উপজেলায়।
২৫ অক্টোবর সন্ধ্যায় দেশটির পুমালাঙ্গা প্রদেশের এয়ারমেলো নামক এলাকায় সশস্ত্র কৃষাঙ্গ ডাকাত দল সংঘবদ্ধ হয়ে আরিফের দোকানে হানা দিয়ে। মূলবান জিনিসপত্র লুট করে চলে যাওয়ার সময়, এক ডাকাতকে পিছন থেকে ধরে ফেলার চেষ্টা করে আরিফ।
এতে ক্ষিপ্ত হয়ে গুলি ছুড়লে ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে জাহিদুল ইসলাম আরিফের মৃত্যু হয়। নিহত আবুল হোসেন নোয়াখালীর জেলার বেগমগঞ্জ থানার কালিকাপুর এলাকার বাসিন্দা।
এছাড়াও ২২ অক্টোবর রাতে দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের পোর্ট এলিজাবেথ শহরের নর্দান এরিয়ার নামক জায়গায় একদল সশস্ত্র ডাকাত দল বাংলাদেশি ব্যবসায়ী রাসেলের দোকানে ডাকাতির উদ্দেশ্যে হানা দিয়ে এলোপাতাড়ি গুলি বর্ষণ করলে এতে তিনি গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হন। বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় আছেন।
দক্ষিণ আফ্রিকা প্রতিনিধি, বাংলা টিভি



