Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

মালয়েশিয়ায় ৩ বাংলাদেশিকে আটক

মালয়েশিয়ায় নিজ দোকানের কর্মচারীকে আটক রাখার অভিযোগে, ৩ বাংলাদেশিকে গ্রেফতার করেছে পুলিশ।

দেশটির পেটালিংজায়া ওসিপিডি পুলিশ বিভাগের সহকারী কমিশনার, নিক ইজানি মোহাম্মদ ফয়সাল জানান, গত মঙ্গলবার ৩৫ বছর বয়সী এক বাংলাদেশি থানায় উপস্থিত হয়ে পুলিশকে জানায় যে, তার সহকর্মীকে তাদের বাংলাদেশি মালিক আটকে রেখেছে।

৩০ হাজার মালয়েশিয়ান রিংগিট না দিলে তাকে ছাড়া হবেনা। খবর পেয়ে পুলিশ “জালান ট্রপিকানা সেলাটান” এবং “মুতিয়ারা দামানসারা” অভিযান চালিয়ে, ৩৩ থেকে ৪৬ বছর বয়সী তিন বাংলাদেশিকে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে দোকানটির মালিক জানায়, তার কর্মচারীকে তিনি টাকা চুরির অপরাধে আটকে রেখেছিলেন। কিন্তু সেই কর্মচারী জানায়, তার মালিক তাকে ঠিকমতো বেতন না দিয়ে, উল্টো টাকা চুরির মিথ্যা অপবাদে, মুক্তিপণ আদায়ের চেষ্টা চালাচ্ছিলেন।

দোকানের মালিকসহ গ্রেফতারকৃত ৩ জনকে ৩ দিনের রিমাণ্ডে নিয়েছে পুলিশ। তাদের বিরুদ্ধে চাঁদাবাজি এবং বিপজ্জনক অস্ত্র দ্বারা স্বেচ্ছায় আঘাতের অভিযোগে মামলা গঠন করা হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button