Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

যথাসময়ে পাসপোর্ট ডেলিভারি পাচ্ছেন না প্রবাসীরা

সিলেটের প্রবাসীরা, যথাসময়ে জরুরী পাসপোর্ট ডেলিভারী না পাওয়ায়, অনেক গুরুত্বপূর্ণ তারিখ মিস করছেন।

জানা যায়, সংখ্যার দিক থেকে দেশের যে কয়েকটি অঞ্চলে প্রবাসীদের সংখ্যাধিক্য রয়েছে, তার মধ্যে সিলেট অন্যতম। সম্প্রতি প্রবাসীরা অভিযোগ করেছেন, তারা সঠিক সময়ের মধ্যে, পাসপোর্ট ডেলিভারী পাচ্ছেন না। জরুরী পাসপোর্ট না পাওয়ায় অনেক প্রবাসী, তাদের ভিসাসহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র পাচ্ছেন না।

এ ব্যাপারে সিলেট আঞ্চলিক পাসপোর্ট অফিসের সুপারইনটেনডেন্ট এস এম জাকির হোসাইন জানান, আঞ্চলিক অফিসের পক্ষে প্রতিদিন মাত্র কয়েকশো পাসপোর্ট ডেলিভারী দেয়া সম্ভব। কিন্তু, প্রতিদিন পাসপোর্টের চাহিদা ২ হাজারেরও বেশী।

এছাড়া, ঢাকা অফিসের পাসপোর্ট প্রিন্ট করতেও প্রচুর সময় লাগে, তাই যথাসময়ে ডেলিভারী দেয়া সম্ভব হয়না। তবে তিনি জানান, সিলেট অফিস থেকে মেশিন রিডেবল পাসপোর্ট দিতে জটিলতা থাকলেও, ই পাসপোর্ট ডেলিভারী দিতে কোনো সমস্যা নেই।

তিনি আরো জানান যে, সরকার এখন, ই পাসপোর্টের দিকে মনোযোগ দিয়েছে। তাই এমআরপি প্রিন্টের ক্ষমতা আর  বাড়ানো হচ্ছে না।

সংশ্লিষ্ট খবর

Back to top button