Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

হ্যাম্পশায়ারে চতুর্থবারের মতো হাউস অফ রিপ্রেজেন্টেটিভ নির্বাচিত বাংলাদেশি

যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারে চতুর্থবারের মতো হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এর মেম্বার নির্বাচিত হলেন বাংলাদেশি বংশোদ্ভূত আবুল খান।

জানা যায়, গত মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে নিউ হ্যাম্পশায়ার হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এর মেম্বার হিসেবে, ডেমোক্রেটিক দলের প্রার্থী প্যাট্রিসিয়া ওকিফ এর প্রতিদ্বন্দিতা করে, ৩ হাজার ৪৪৪ ভোটে জিতেছেন আবুল খান।

অপরদিকে, তার প্রতিপক্ষ পেয়েছেন ২ হাজার ৪৪৮ ভোট। তার দেশের বাড়ি বাংলাদেশের পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া উপজেলায়। নির্বাচনের ফলাফল প্রকাশিত হওয়ার পর, তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানতে চাইলে আবুল খান বলেন, “আমি অত্যন্ত ভালো বোধ করছি। এটা আমার জেলা, যেখানে আমি গত ৬ বছর ধরে প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছি।

আমি কৃতজ্ঞ এখানকার জনগণের কাছ, যারা বাইরে এসেছেন, এবং আমাকে সহায়তা করেছেন। তাদের কল্যাণে আমি সর্বাত্বক প্রচেষ্টা দিয়ে কাজ করে যাওয়ার ওয়াদা করছি।”

সংশ্লিষ্ট খবর

Back to top button