Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

লেবানন প্রবাসীদের স্বেচ্ছায় দেশে ফেরার কার্যক্রম বাতিল

লেবানন থেকে প্রবাসীদের স্বেচ্ছায় দেশে ফেরার কার্যক্রম, শীগগীরই বাতিল করবে দূতাবাস।

সোমবার দেশটির রাজধানী বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস তাদের ফেসবুক পেইজে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, ১৫৪ জন প্রবাসীকে দেশে ফেরত পাঠানোর জন্য, ক্লিয়ারেন্স পাওয়া গেছে। তবে তাদের সাথে বারবার যোগাযোগের  চেষ্টা করেও যোগাযোগ করা যাচ্ছে না।

ফলে, তাদের দেশে ফেরা অনিশ্চিত হয়ে পড়েছে। অপরদিকে ১৬২ জন প্রবাসীর নামে লেবাননের বিভিন্ন আদালতে মামলা ও গ্রেফতারী পরোয়ানা জারি থাকায়, তাদের ক্লিয়ারেন্স পাওয়া যায়নি বলে জানিয়েছে, দূতাবাস।

যারা এখনো দেশে ফেরেনি, তাদেরকে আগামী ১৩ নভেম্বরের মধ্যে স্ব-শরীরে দূতাবাসে উপস্থিত হয়ে, আবেদন করতে বলা হয়েছে। কারণ, বিশেষ কর্মসূচির আওতায় স্বেচ্ছায় দেশে ফেরার কর্মসূচি শীগগীরই বন্ধ করে দেয়া হবে।

উল্লেখ্য, বর্তমানে দূতাবাসের  কাছে ১৯৭ টি মেশিন রিডেবল পাসপোর্ট বিতরণের জন্য জমা রয়েছে। প্রবাসীদেরকে দূতাবাস থেকে তাদের পাসপোর্ট সংগ্রহ করতে বলা হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button