Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

আন্তর্জাতিক শিশু নোবেল শান্তি পুরস্কারে বাংলাদেশের মুনঈম

আন্তর্জাতিক শিশু নোবেল শান্তি পুরস্কার ২০২০ এর চূড়ান্ত তালিকায়, বাংলাদেশের এম এ মুনঈম সাগর মনোনয়ন পেয়েছেন।

সারাবিশ্ব থেকে ১৮৩ দেশের ১৮৩ জন শিশুকে নিজ নিজ দেশের রাষ্ট্রপ্রধানরা মনোনয়ন দিয়ে নাম পাঠান। এ প্রতিযোগিতায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনয়ন নিয়ে এম এ মুনঈম সাগর অংশ নেন। বেশ কয়েকটি ধাপ পেরিয়ে চূড়ান্ত ৪২ জনের তালিকায় শীর্ষ স্থানে রয়েছেন সাগর।

জানা গেছে, ‘আন্তর্জাতিক শিশু নোবেল শান্তি পুরস্কার’ প্রাপ্ত শিশুর নাম আগামী ১৩ নভেম্বর প্রকাশ করা হবে। সাগর ইতোমধ্যে সে জাতীয় সেরা সমাজকর্মী স্টুডেন্ট অ্যাওয়ার্ড, জাতীয় সেরা স্কাউট মোটিভেটর অ্যাওয়ার্ড পুরস্কারসহ ১৫টি জাতীয় পুরষ্কার এবং জাপান সরকারের অধীনে একটি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন।

তিনি পথশিশু, গৃহহীন, মাতৃহীন শিশুসহ, প্রতিবন্ধী মানুষের সমান মৌলিক অধিকার প্রতিষ্ঠায় অবদান রাখার চেষ্টা করছেন।  সাগর বর্তমানে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

সাগরের বাড়ি বাংলাদেশের বরগুনা জেলার তালতলী উপজেলায়।  তার বাবার নাম শাহ মো. হুমায়ুন সগির ও মায়ের নাম মনিরা বেগম।

সংশ্লিষ্ট খবর

Back to top button