বিশ্ববাংলা
‘অবৈধভাবে বিদেশে যাওয়া প্রবাসীদের বিরুদ্ধে আইনী তৎপরতা’

অবৈধভাবে বিদেশে যাওয়া প্রবাসীদের বিরুদ্ধে আইনী তৎপরতা অব্যাহত রাখবে সরকার। গত রোববার ঢাকায় অবস্থিত বাংলাদশ ফরেন সার্ভিস একাডেমীর কর্মকর্তাদের জন্য আয়োজিত ২ সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধনকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম একথা জানান।
তিনি আরো বলেন, যারা ভিজিট ভিসায় গিয়ে কাজে যোগ দেন, তারা নিজের এবং অন্যান্য বাংলাদেশি কর্মীদের জন্য ঝুকির সৃষ্টি করেন। এছাড়া অনেকে ফ্রি ভিসার নামে অবৈধ পথে বিদেশ যান।
মন্ত্রী জানান, ফ্রি ভিসা বলে কিছু নেই। যারা অবৈধ উপায়ে বিদেশে গিয়ে গ্রেফতার হবেন, তাদেরকে সেইসব দেশ থেকে ফেরত পাঠানোর পর বাংলাদেশেও জেলে পাঠানো হবে।
তবে এসময় তিনি বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশ মিশনের কর্মীদের প্রতি প্রবাসীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করা এবং তাদের জন্য কর্মক্ষেত্র অনুসন্ধানের আহবান জানান।



