Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

রোবটিকস প্রতিযোগিতায় ১৭৪ দেশকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা ফার্স্ট গ্লোবাল আয়োজিত আন্তর্জাতিক রোবটিকস প্রতিযোগিতায় বিশ্বের ১৭৪টি দেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের শিক্ষার্থীদের একটি দল। শনিবার রাতে অনলাইনে প্রতিযোগিতাটির সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

বিজয়ী দলের সদস্যরা হলো সুজয় মাহমুদ, রাজিন আলী, মাহি জারিফ, শাহরিয়ার সীমান্ত, আবরার জাওয়াদ, আয়মান রহমান, বিয়াঙ্কা হাসান, আরিবা নাওয়ার আনোয়ার, ফাইরুজ হাফিজ ফারিন ও জাহরা চৌধুরী। সবাই নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি রাজধানীর দ্য টেক একাডেমিতে রোবটিকস ও প্রোগ্রামিং শেখে তারা।

পয়লা জুলাই থেকে শুরু হয়েছিল এবারের প্রতিযোগিতা। ১২ সপ্তাহব্যাপী এই আয়োজনে ছিল তিনটি ধাপ টেকনিক্যাল চ্যালেঞ্জ, সোশ্যাল মিডিয়া চ্যালেঞ্জ ও প্রশ্নোত্তর পর্ব। তিন ধাপ মিলিয়ে বাংলাদেশের সংগ্রহ মোট ১১৭ পয়েন্ট। দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী দেশ চিলি ও আলজেরিয়ার পয়েন্ট যথাক্রমে ১১৫ ও ১১২।

২০১৭ সালে শুরু হওয়া আন্তর্জাতিক এই রোবটিকস প্রতিযোগিতায় প্রতিবছরই শতাধিক দেশ অংশ নেয়। মূলত অলিম্পিকের আদলে এই রোবটিকস প্রতিযোগিতাটি আয়োজিত হয়। সূত্র: প্রথম আলো

সংশ্লিষ্ট খবর

Back to top button