বিশ্ববাংলা
দেশে ফেরার পথে কুয়েত প্রবাসীর মৃত্যু

কুয়েত থেকে দেশে ফেরার পথে, বিমানবন্দরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন, বাচ্চু মিয়া নামে এক প্রবাসী বাংলাদেশি।
বাচ্চু মিয়া কুয়েতের কেজিএল কোম্পানীতে কাজ করতেন। তার চাকুরীর মেয়াদ শেষে দেশে ফেরার জন্য, গত শুক্রবার তিনি কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে যান। সেখানে, ইমিগ্রেশন প্রক্রিয়া শেষ করে বিমান ছাড়ার মাত্র ৩০ মিনিট আগে, হঠাৎ হার্ট অ্যাটাক করে মারা যান তিনি।
তার সহকর্মী শহীদুল ইসলাম জানান, বাচ্চু মিয়ার বাড়ি বাংলাদেশের নোয়াখালী জেলার, মাইজদি উপজেলায়। তিনি দীর্ঘদিন ধরে কুয়েতে কর্মরত ছিলেন। তিনি আরো জানান, বাচ্চুর মরদেহ স্থানীয় হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
সকল আইনী প্রক্রিয়া শেষে, মরদেহটি দেশে পাঠানো হবে। প্রবাসীর মৃত্যূতে তার পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে।



