Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

জানমালের নিরাপত্তা কম হওয়া সত্বেও জীবিকার তাগিদে দক্ষিণ আফ্রিকা

দক্ষিণ আফ্রিকায় জানমালের নিরাপত্তা কম হওয়া সত্বেও জীবিকার তাগিদে অনেক বাংলাদেশি দেশটিতে পাড়ি জমিয়েছেন। করোনায় দীর্ঘদিন দেশটির অর্থনীতির চাকা প্রায় অচল থাকার পর প্রবাসীরা সবেমাত্র কাজে ফিরেছেন, এমতাবস্থায় পরিস্থিতির অবনতি হওয়ায় আবারও লকডাউনের আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে বিমান চলাচলের নিষিদ্ধ তালিকায় বাংলাদেশের যুক্ত হওয়ায়, উদ্বিগ্ন প্রবাসীরা।

জানা যায়, দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যাবসায়ীকে গুলি করে অথবা কুপিয়ে দোকানের মালামাল লুট, অথবা অপহরণ করে, মুক্তিপণ দাবি করা হয়েছে। এরকম একটা অনিরাপদ দেশেও জীবিকার তাগিদে বিপুল সংখ্যক বাংলাদেশি বসবাস করেন।

করোনা ভাইরাসের কারণে গত ১৫ মার্চ দেশটির রাস্ট্রপতি সিরিল রামাপোসা জাতীয় দূর্যোগ ঘোষণা করেন এবং ২৬ মার্চ, দেশটিতে পঞ্চম স্তরের লকডাউন নীতিমালা ঘোষণা করা হয়েছিলো। দীর্ঘদিন লকডাউনে থাকার পর, সম্প্রতি বিধিনিষেধ শিথিল করা হয়েছে।

প্রবাসীরা তাদের কর্মক্ষেত্রগুলোকে আবার চাঙ্গা করে তোলার চেষ্টা চালাচ্ছেন। অচলাবস্থার সময় যে ক্ষতি হয়েছে, তা পুষিয়ে নেয়ার চেষ্টা চালাচ্ছেন। তবে করোনা সংক্রমণ ক্রমাগত বাড়তে থাকায়, আবারও লকডাউনের আশংকা দেখা দিয়েছে।

মোহাম্মদ হিমেল, দক্ষিণ আফ্রিকা প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button