Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপির বিরুদ্ধে প্রতারণা মামলা

যুক্তরাজ্যে বাংলাদেশি বংশোদ্ভূত সংসদ সদস্য আফসানার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা দায়ের করা  হয়েছে।

জানা যায়, লণ্ডনের বাংলাদেশি অধ্যুষিত পপলার অ্যাণ্ড লাইমহাউস আসনের এমপি আফসানা বেগম সম্প্রতি রাজনৈতিক প্রভাব খাটিয়ে অভিজাত আইলস অফ ডগ এলাকায় ৩ লক্ষ পাউণ্ড মূল্যের বিলাসবহুল একটি ফ্ল্যাট কিনেছেন।

তিনি লেবার পার্টির সাবেক লিডার জেরেমি করবিনের ঘনিষ্ঠজন, সেই সূত্রে ধারণা করা হচ্ছে, সরকারী আবাসন বিষয়ে প্রতারণা এবং সঠিক তথ্য গোপন করে এই ফ্ল্যাট কেনা হয়েছে।

জনপ্রিয় গণমাধ্যম দ্য মেইল জানায়, আগামী ১০ ডিসেম্বর তাকে আদালতে হাজিরা দিতে হবে। যদি তিনি আইনি প্রক্রিয়ায় নিজেকে  নির্দোষ প্রমাণ করতে ব্যার্থ হন, তাহলে তাকে পার্লামেন্টের পদ হারানোর পাশাপাশি জেলও খাটতে হতে পারে।

এ ব্যাপারে আফসানার কাছে জানতে চাওয়া হলে, তিনি আইনজীবীর পরামর্শ ছাড়া গণমাধ্যমের সামনে কথা  বলতে অসম্মতি জানান।

সংশ্লিষ্ট খবর

Back to top button