বিশ্ববাংলা
আয়ারল্যান্ডের রাজনীতিতে বাড়ছে বাংলাদেশিদের অংশগ্রহণ

আয়ারল্যান্ডের মূলধারার রাজনীতিতে বাংলাদেশি প্রবাসীদের অংশগ্রহণ ক্রমেই বাড়ছে। সম্প্রতি দেশটির জনস্বাস্থ্য এবং ঔষধ কৌশল মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফ্রাংক ফিহান বাংলাদেশিদের সাথে একটি ভার্চুয়াল মতবিনিময় সভায় মিলিত হন।
এসময় তিনি জানান, আয়ারল্যাণ্ডের অন্যতম শীর্ষ রাজনৈতিক দল ফিনেগালে অনেক বাংলাদেশী যোগ দিয়েছেন। তারা দলটির শীর্ষ নেতৃবৃন্দের সাথে ভালো সম্পর্ক গড়ে তোলায় আয়ারল্যাণ্ডের সামগ্রিক রাজনীতিতে বাংলাদেশিদের প্রভাব প্রতিনিয়ত বেড়ে চলেছে।
সামাজিক, রাজনৈতিক, বাণিজ্যিক বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশীদের গুরুত্বপূর্ণ অবদানের কথা স্বীকার করে মন্ত্রী এসময় বাংলাদেশীদের প্রশংসা করেন।



