Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

ফ্রান্সে আবারও লকডাউন: অনলাইনে সেবা দেবে দূতাবাস

ফ্রান্সে আবারও লকডাউন জারি হওয়ায় প্রবাসীদেরকে সশরীরে দূতাবাসে সেবা নিতে যেতে নিষেধ করা হয়েছে।

গত শুক্রবার প্যারীস দূতাবাস একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, ফ্রান্স সরকার গত ৩০ অক্টোবর থেকে শুরু করে আগামী পয়লা ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী লকডাউন জারি করেছে। লকডাউন চলাকালীন সময়ে দূতাবাস থেকে অনলাইনে এবং ডাকযোগে সকল সেবা দেওয়া হবে।

যেসব সেবা দেওয়া হবে, সেগুলো হলো, মেশিন রিডেবল পাসপোর্টের আবেদন, নবায়ন, তথ্য বা ছবি পরিবর্তন, হারানো পাসপোর্ট ফিরে পাওয়া, নো ভিসা রিকোয়ার্ড, বিভিন্ন ধরণের সার্টিফিকেট ইস্যু, জন্ম নিবন্ধন সনদ, বাংলাদেশি ডকুমেন্ট সত্যায়ন, ট্রাভেল পারমিট, পাওয়ার অফ অ্যাটর্নী ইত্যাদি।

সেবা নেওয়ার জন্য প্রবাসীদেরকে দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত ব্যাংক হিসাব নম্বরে টাকা পাঠিয়ে ডাকযোগে কাগজপত্র পাঠাতে বলা  হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button