Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

অবৈধ প্রবাসীদের অস্থায়ী ওয়ার্ক পারমিট দেবে মালয়েশিয়া

মালয়েশিয়ায় অবৈধ হয়ে পড়া প্রবাসীদের অস্থায়ীভাবে ওয়ার্ক পারমিট দিয়ে কাজে নিয়োগ দেবে দেশটির সরকার।

শুক্রবার দেশটির প্রধানমন্ত্রী মুহীউদ্দিন ইয়াসিন জানান, করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সীমান্ত বন্ধ সহ অভিবাসন বিষয়ে  কড়াকড়ি আরোপ করায় ক্ষতির সম্মুখীন হয়েছে দেশটির জিডিপি তে গুরুত্বপূর্ণ অবদান রাখা রাবার ও পাম অয়েল শিল্প। এ দুটি শিল্পে অধিকাংশ শ্রমিকই প্রবাসী।

করোনায় আটকা পড়ে বিপুল সংখ্যক প্রবাসীর কাগজপত্রের  মেয়াদ উত্তীর্ণ হয়ে তারা অবৈধ হয়ে পড়েন, এবং গ্রেফতারের ভয়ে আত্মগোপন করেন। ফলে দেশজুড়ে দেখা দেয় শ্রমিক সংকট। শ্রমিকের অভাবে প্রায় বন্ধ হতে বসেছে দেশটির এ দুই গুরুত্বপূর্ণ শিল্প।

এমতাবস্থায় প্রধানমন্ত্রী দেশের অর্থনীতির চাকা সচল রাখতে প্রবাসীদেরকে অস্থায়ীভাবে বৈধতা দিয়ে কাজে নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি জানান, শীগগীরই এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।

তবে প্রধানমন্ত্রী সতর্ক করে দিয়ে বলেন, আগামীতেও মালয়েশিয়ায় অবৈধপথে প্রবেশ করলে এভাবে বৈধতা পাওয়া যাবে ভেবে কেউ যেন বেআইনিভাবে দেশটিতে প্রবেশ না করেন। কারণ, এই  সুযোগ শুধুমাত্র করোনাসৃষ্ট পরিস্থিতি মোকাবেলার জন্য দেয়া হচ্ছে। আর কখনো এরকম সুযোগ দেয়া হবে না।

সংশ্লিষ্ট খবর

Back to top button