Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

স্পেনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে কনস্যুলার সেবা

স্পেনের বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে দেশটির “পালমা দে ম্যালোর্কা” এলাকায় বসবাসরত প্রবাসীদেরকে কনস্যুলার সেবা দেয়া হবে।

গত বৃহস্পতিবার মাদ্রিদ দূতাবাস একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, আগামী ৭ নভেম্বর  শনিবার ও ৮ নভেম্বর রোববার দূতাবাসের একটি প্রতিনিধি দল ঐ এলাকায় গিয়ে বসুমতি ইণ্ডিয়ান রেস্টুরেন্টে প্রবাসীদেরকে কনস্যুলার সেবা দেবে। সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই সেবা দেয়া হবে।

সেবাগুলো হলো, শিশুদের পাসপোর্টের আবেদন গ্রহণ, ডিজিটাল পাসপোর্টের জন্য ফিঙ্গারপ্রিন্ট গ্রহণ, পাসপোর্ট রি ইস্যু, সকল প্রকার ভিসার আবেদন গ্রহণ, বাংলাদেশিদের স্প্যানিশ পাসপোর্টে নো ভিসা রিকোয়ার্ড আবেদন গ্রহণ, পুলিশ ক্লিয়ারেন্স আবেদন সত্যায়ন, এছাড়া অন্যান্য কাগজপত্র সত্যায়ন ও বিভিন্ন সনদের আবেদন গ্রহণ।

যারা ঐ অস্থায়ী সেবাদান কেন্দ্র থেকে পাসপোর্ট ডেলিভারী নিতে চান, তাদেরকে আগেই দূতাবাসের ফেসবুক পেজে দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button